১২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

রাস্তার পাশে অস্থায়ী খাবারের দোকান আসছে নিবন্ধনের আওতায়

রাস্তার পাশে পিঠা, পুরি, পেঁয়াজুসহ বিভিন্ন খাবার বিক্রির অস্থায়ী দোকানগুলোকে নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নিচ্ছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তথ্য উপদেষ্টা।

তিনি বলেন, রাস্তার পাশের এসব অস্থায়ী দোকানের খাবার অনেকেই পছন্দ করে খান। তবে এসব খাবারে বিভিন্ন ধরনের জীবাণু ও ভেজাল উপাদান থাকায় মানুষের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। অস্বাস্থ্যকর খাবারের অন্যতম উৎস এসব দোকান।

তিনি আরও বলেন, সরকারের নবায়ন কার্যক্রমের অংশ হিসেবে এসব অস্থায়ী খাবারের দোকানকে নিবন্ধনের আওতায় আনার বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৩:২১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১৯