১১:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত

‎কলারোয়া প্রতিনিধি:- সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‎বুধবার (১১ নভেম্বর ২০২৬) কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জনাব হাবিবুল ইসলাম হাবিব। প্রধান অতিথি শপথ বাক্য পাঠ৷ করান।

‎অনুষ্ঠানে কলারোয়া শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম,সাধারণ সম্পাদক কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বাকি বিল্লাহ শাহি,সংগঠনিক সম্পাদক দেয়াড়া খোর্দ্দ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান সহকারি শিক্ষক মোঃ আঃ আলিমসহ ৪১ জন ত্রিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সদস্যগণ শপথ অনুষ্ঠানে শপথ গ্রহন করেন।
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জনাব মোঃ আমানুল্লাহ আমান।

‎এ সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক রব্বানী, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রউফ, অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল হোসেন, সাবেক চেয়ারম্যান আরশাফ হোসেন, তামিম আজাদ মেরিন, সাবেক চেয়ারম্যান রকিব মোল্লা, আব্দুল কাদের বাচ্ছু, প্রধান শিক্ষক মোঃ রামেদুল হাসান, সাবেক চেয়ারম্যান রবিউল ইসলামসহ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

‎অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে সংগঠনের নতুন দায়িত্ব পালনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বক্তারা শিক্ষক সমাজের ঐক্য, মর্যাদা রক্ষা, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় নবনির্বাচিত কমিটিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাস্টার বাকি বিল্লাহ শাহি।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৭:৪৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২