শ্রীপুরে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্তদের টিন ও নগদ অর্থ সহায়তা দিলেন সংসদ সদস্য বাচ্চু
মোঃ শাহাদত হোসাইন, গাজীপুর প্রতিনিধি:- গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের ২নং সিএন্ডবি বাজার এলাকার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বায়তুল জান্নাত জামে মসজিদ ও দোকানপাট পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান করেছেন গাজীপুর-৩ সংসদীয় আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
রোববার (২৫ অক্টোবর) সকালে মসজিদ কমিটির সভাপতি ও ইমামের হাতে এই ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় সংসদ সদস্যের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে ৫ বান টিন এবং নগদ ১৫ হাজার টাকার চেক হস্তান্তর করেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব।
অনুষ্ঠানে সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে উপস্থিত ছিলেন তাঁর ব্যক্তিগত সহকারী সেলিম বন্ধুকসী, ছাত্রনেতা নাজমুল হাসান, মাসুদুর রহমান, যুবনেতা জসিম উদ্দিনসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত বুধবার ২১ অক্টোবর রাতে সংঘটিত আকস্মিক আগুনে এই বাজার এলাকার মসজিদ ও বেশ কিছু দোকানপুড়ে ছাই হয়ে যায়, যার ফলে স্থানীয় মুসল্লি ও ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েন। সংসদ সদস্যের এই সহযোগিতায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রক্রিয়া কিছুটা সহজ হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।



















