০৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬

তাড়াইলে ‘সম্প্রীতি তালজাঙ্গা’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক

কিশোরগঞ্জ প্রতিনিধি :- উৎসবমুখর পরিবেশ ও গভীর উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সামাজিক সংগঠন ‘সম্প্রীতি তালজাঙ্গা’-র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মেধা সংবর্ধনা ও বৃত্তি প্রদান এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আয়বর্ধক সহায়তা হিসেবে দুস্থ পরিবারকে ভ্যান গাড়ি বিতরণ করা হয়।

শুক্রবার সকাল ৯:৩০ মিনিটে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ, দোয়া ও মোনাজাতের মাধ্যমে দিনব্যাপী এ বর্ণাঢ্য কর্মসূচির সূচনা ঘটে। অনুষ্ঠানে সংগঠনের অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন হেলাল উদ্দিন ভুইয়া।

সংগঠনটির সভাপতি আফির উদ্দিন ভূঞা-র সভাপতিত্বে এবং শাহ অলিউল্লাহ জুবায়ের ও মাহবুব আলম এর প্রাঞ্জল পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালজাঙ্গার গর্বিত সন্তান, প্রখ্যাত সমাজবিজ্ঞানী ও জাতিসংঘের সাবেক আন্তর্জাতিক কর্মকর্তা ড. এম. মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থী ও উপস্থিত শিক্ষকবর্গ-এর উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে ড. এম. মাহবুবুর রহমান বলেন,

“ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের যুগের সাথে প্রয়োজনীয় দক্ষতা অর্জন ও বাস্তবমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে এগোতে হবে। সততা, দেশপ্রেম ও আধুনিক শিক্ষায় বলীয়ান হয়ে আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীরা সংবর্ধনা পেয়ে তাদের অনুভূতি ব্যক্ত করে। পরবর্তীতে জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি শেষে সংগঠনের অভ্যন্তরীণ ফান্ড রেইজিং এবং এলাকার সার্বিক সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার বিষয়ে এক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা ও তাড়াইল উপজেলার স্থানীয় সুশীল সমাজ, এলাকার সম্মানিত শিক্ষকবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— কিশোরগঞ্জ জেলা এনসিপির সাধারণ সম্পাদক ইকরাম হোসেন, জেলা যুবদলের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও তাড়াইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শরীফ আহমেদ আলেক, তাড়াইল উপজেলা যুবদলের সভাপতি শওকত হোসেন সিদ্দিকী বিপ্লব, তাড়াইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ খান লিটন এবং তালজাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর ফারুক কাঞ্চন।

অবশেষে সভাপতি আফির উদ্দিন ভূঞা উপস্থিত সকল অতিথি, সুধীবৃন্দ, শিক্ষার্থী ও তাঁদের সম্মানিত শিক্ষকবর্গকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বর্ণাঢ্য এই আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৪:১৯:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
১৫