০৩:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

সাংবাদিক হত্যা ও মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীপুরে মানববন্ধন

শাহাদত হোসাইন, গাজীপুর প্রতিনিধি:- নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার বিচার এবং গাজীপুরে দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি এস এম জহিরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সাংবাদিকেরা।

​সোমবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুর থানা রোডে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশত সাংবাদিক অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শ্রীপুর পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে এবং দৈনিক আজকের পত্রিকার শ্রীপুর প্রতিনিধি রাতুল মন্ডলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন
শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি অধ্যাপক আবুল কালাম আজাদ, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী আকতার হোসেন,গাজীপুর সাংবাদিক পরিষদের সভাপতি মো: মোজাহিদ প্রমুখ।

​বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত ও সাংবাদিকদের নিরাপত্তা রক্ষায় সাংবাদিক হত্যায় জড়িতদের দ্রুত বিচার এবং মিথ্যা মামলার নিরপেক্ষ তদন্ত করা জরুরি।

​উল্লেখ্য, নিহত লুৎফুজ্জামান আলিফ ফকির বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি ছিলেন। অন্যদিকে, দৈনিক আমার দেশ-এর শ্রীপুর প্রতিনিধি এস এম জহিরুল ইসলামের দাবি, শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধে জড়িয়ে প্রতিপক্ষের এক নারী তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রধান আসামি করে মিথ্যা মামলা দিয়েছেন।

​এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আরফান আলী জানান, আদালতে দায়ের করা মামলাটির তদন্ত চলছে এবং তদন্ত শেষে অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৫:৫৪:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
২