১১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

আগামী বছর দেশে উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না : চিফ হুইপ নুরুল ইসলাম মনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক

আগামী বছর দেশে উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে বরগুনার বেতাগী উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উন্নয়ন ও আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে নির্মিত বিদ্যুৎকেন্দ্রগুলোর সমালোচনা করে নুরুল ইসলাম মনি বলেন, “হাসিনার বিদ্যুৎ প্লান্ট আছে, কিন্তু ভিতরে মেশিন নাই। হাসিনা টাকা খাওয়ার জন্য এসব বিদ্যুৎ প্লান্ট করেছে।”

তিনি আরও বলেন, বিদ্যুতের বিল কমানোর কোনো রাস্তা এখন সরকারের কাছে নেই।

দেশের সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে চিফ হুইপ দাবি করেন, গত দুই বছরে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো ঘটনা ঘটেনি। তিনি বলেন, “বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই এ দেশের নাগরিক, সবার অধিকার সমান।”

সভা শেষে নুরুল ইসলাম মনি বেতাগী উপজেলার ৩৭টি অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা বিতরণ করেন। এ ছাড়া দুর্গাপূজা উপলক্ষে উপজেলার সব পূজামণ্ডপে নগদ অর্থ ও জিআর চাল বিতরণ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৯:৫৯:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
২২