০৪:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

দেশের জ্বালানি পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হচ্ছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কারণে এলএনজিবাহী জাহাজ থেকে গ্যাস খালাসে সাময়িক বিলম্ব হলেও দেশের জ্বালানি পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে যশোর সার্কিট হাউসে অনুষ্ঠিত যশোর জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, বৈরী আবহাওয়ার কারণে এলএনজি খালাসে কিছুটা বিলম্ব হওয়ায় সাময়িকভাবে গ্যাসের চাপ কমে গিয়েছিল। তবে শুক্রবার সকাল ৭টা ১৮ মিনিট থেকে খালাস কার্যক্রম শুরু হয়েছে। দুপুরের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে যশোরবাসীর জন্য সুখবর দিয়ে অনিন্দ্য ইসলাম অমিত জানান, নির্ধারিত সময়ের মধ্যেই যশোরে পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে। এর ফলে গুরুতর হৃদরোগীদের চিকিৎসার জন্য অন্য জেলায় যেতে হবে না।

যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন ও রোগীদের সেবা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। সভায় স্থানীয় স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৬:৩০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১