০৩:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি আ. লীগ-বিএনপি, উত্তেজনা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের অবস্থান করা হোটেলের সামনের প্রধান সড়কে মুখোমুখি অবস্থান নিয়ে পাল্টাপাল্টি মিছিল ও স্লোগান দিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

স্থানীয় সময় বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা তৈরি হয় এবং এ সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে দ্রুত পুলিশ মোতায়েন করা হয়।

জানা যায়, গত দুদিন ধরে প্রধানমন্ত্রী তারেক রহমানের অবস্থান করা হোটেলের সামনে অবস্থান নিয়ে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সরকারের পক্ষে নিয়মিত মিছিল ও স্লোগান দিচ্ছিলেন।

তবে বুধবার সন্ধ্যায় প্রথমবারের মতো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাস্তার অপর পাশে এসে বিক্ষোভ করেন।

দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল ও স্লোগানে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে দ্রুত সেখানে পুলিশ মোতায়েন করা হয়। এর কিছুক্ষণ পর আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঘটনাস্থল থেকে চলে যান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।

এর আগে গত রোববার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে উত্তেজনা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অর্ধশতাধিক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেয়ার কথা রয়েছে। সরকারপ্রধান হিসেবে জাতিসংঘে এটিই হবে তার প্রথম ভাষণ।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০১:১২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
২