০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

মার্কিনিরা তিক্ত হয়ে গেলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নাগরিকেরা তিক্ত হয়ে গেলে ইসরায়েলে গিয়ে সেখানকার প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দিন ফক্স নিউজের অনুষ্ঠান ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেন তিনি। খবর এনডিটিভির

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইসরায়েলে আমার জনপ্রিয়তার হার ৯৯ শতাংশ। যুক্তরাষ্ট্রের মানুষ আমার ওপর তিক্ত হয়ে গেলে আমি ইসরায়েলে চলে যাবেন এবং দেশটির প্রধানমন্ত্রী হবো।

সাক্ষাৎকারে ইসরায়েলকে দেওয়া মার্কিন সামরিক ও আর্থিক সহায়তা নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তার একটি সমঝোতা হয়েছে। সেই সমঝোতা অনুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলার সহায়তা দেওয়া বন্ধ করবে যুক্তরাষ্ট্র।

ট্রাম্পের দাবি, ইসরায়েলের এখন আর এই অর্থের প্রয়োজন নেই। তিনি বলেন, ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলার দেওয়া হয়। তবে কয়েক মাস আগেই নেতানিয়াহুর সঙ্গে এ সহায়তা বন্ধের বিষয়ে সমঝোতা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, চলতি বছরের শেষ নাগাদ ইসরায়েলকে অর্থ দেওয়া বন্ধ হবে। তবে তাদের প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে।

ট্রাম্পের এই সাক্ষাৎকারের দিনই যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে বড় ব্যবধানে পরাজিত হয়েছে রিপাবলিকানরা।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৪:৫৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
০