০৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

চায়নাতে আম, কাঁঠাল ও পেয়ারা রপ্তানি করবে বাংলাদেশ

নিউজ আপডেট
নিউজ আপডেট

শফিকুল আলম বলেন, বাংলাদেশ থেকে আম, পেয়ারা ও কাঁঠাল আমদানি করার বিষয়ে প্রধান উপদেষ্টা আগেই চীন সরকারকে অনুরোধ করেছিলেন। এখন চীন সরকার এই তিন ধরনের ফল আমদানি করতে খুবই আগ্রহী। এর মধ্যে দিয়ে চীনে আমাদের রপ্তানির নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রেস সচিব বলেন, আমরা দেশটিতে কাঁঠাল বৃহৎ পরিসরে রপ্তানি করতে পারব। আর চীনারা বাংলাদেশের আম পছন্দ করছেন। এর ফলে দেশটিতে বৃহৎ আকারে আম রপ্তানিরও সুযোগ তৈরি হয়েছে।

তিনি বলেন, আম রপ্তানির ক্ষেত্রে কিছু স্ট্যান্ডার্ড পরিপালন করতে হয়, সেক্ষেত্রে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফও) আমাদেরকে চার মিলিয়ন মার্কিন ডলারের কারিগরি সহায়তা দিচ্ছে।

শফিকুল আলম বলেন, আশা করছি প্রধান উপদেষ্টার চীন সফরের মধ্যে দিয়ে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক অনেক গভীর হবে।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা আগামী ২৬ মার্চ চার দিনের জন্য চীন সফরে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৮:৫৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
১৮০