০৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

সুষ্ঠু নির্বাচনের বাইরে ইসির দ্বিতীয় কোনো এজেন্ডা নেই : সিইসি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সুষ্ঠু নির্বাচনের বাইরে দ্বিতীয় কোনো এজেন্ডা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, সব অংশীজনের সহযোগিতার কারণে ভালো জাতীয় নির্বাচন করা সম্ভব হয়েছে। ইউনিয়ন পর্যায়ে মানুষের সেবা ব্যাহত হচ্ছে বলে এ ভোট আগে করা হচ্ছে।

রবিবার (২৯ নভেস্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, এ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে চাই। দলীয় প্রতীক থাকবে না। তবে প্রতিদ্বন্দ্বীরা দলের সমর্থন নিয়ে মাঠে থাকবেন। তাই দলগুলোর সহযোগিতা দরকার।

তিনি বলেন, ফাউল করার জন্য যাতে মাঠে কেউ না থাকে, সে জন্য রেফারির ভূমিকায় থাকবে ইসি। প্রতিশ্রুতিতে বদ্ধপরিকর ইসি।

ইসির দ্বিতীয় কোনো এজেন্ডা নেই। আমরা স্বচ্ছ থাকতে চাই। মাঠের বাস্তবতা সবাই জানেন। সম্মিলিতভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই।
এর আগে আজ রবিবার সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম দিনের সংলাপ শুরু হয়।

এতে ১৫টি দল অংশ নেয়। দলগুলো হলো- জাতীয় পার্টি (জেপি), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণফোরাম।

কাল সোমবার (৩০ নভেম্বর) বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলনসহ ১৮টি রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। আর ১ ডিসেম্বর এনসিপি, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্যসহ ১৮টি দলকে আমন্ত্রণ জনানো হয়েছে।

ইসির ঘোষণা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে। প্রথম ধাপে এক হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে এক হাজার ৬৯টি, তৃতীয় ধাপে এক হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট হবে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১২:২৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
৭