০৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

পাবনায় বায়ুদূষণ নিয়ন্ত্রণ অভিযানে ৩ হাজার টাকা জরিমানা

পাবনা প্রতিনিধি :- পাবনায় রাস্তার ওপর নির্মাণসামগ্রী সংরক্ষণ ও যত্রতত্র ফেলে রেখে বায়ুদূষণের দায়ে নির্মাণাধীন একটি ভবনের মালিককে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ নভেম্বর) পাবনা সদর উপজেলার ছাতিয়ানী এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, পাবনার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে রাস্তার ওপর নির্মাণসামগ্রী সংরক্ষণ ও যত্রতত্র ফেলে রাখার মাধ্যমে বায়ুদূষণের অপরাধে নির্মাণাধীন ভবনের মালিককে ৩ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হিমেল মিয়া ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন। এ সময় পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ আব্দুল মমিন প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। অভিযান পরিচালনায় জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।
পরিবেশ অধিদপ্তর, পাবনার পক্ষ থেকে জানানো হয়েছে, বায়ুদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৬:৩৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
১