০৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

জামায়াত আমিরের ভেতর খামেনির চরিত্র দেখেন লেবার পার্টির চেয়ারম্যান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভেতর ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির চরিত্রের প্রতিচ্ছবি দেখা যায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান।

তিনি বলেছেন, ‘আমি ডা. শফিকুর রহমানের মধ্যে ইরানের আয়াতুল্লাহ খামেনির সেই চরিত্র দেখতে পাই। আমাদের বিশ্বাস, ডা. শফিকুর রহমান যে গতিতে চলছেন, এভাবে যদি সুনির্দিষ্ট ও পরিকল্পিতভাবে এগিয়ে যেতে পারি, তবে আমরা ইনশাআল্লাহ বিজয়ী হব।

রোববার (২৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের প্রতি লক্ষ্য করে মুস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘আমাদের দাবি থেকে এক চুল পরিমাণ সরে যাওয়া যাবে না, কারণ আমরা এ দেশের ৭০ ভাগ মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা নিয়ে কাজ করছি।

তিনি আরও বলেন, ‘আপনি (জামায়াত আমির) প্রধানমন্ত্রীর সঙ্গে বসেছেন, আমাদের সংলাপ শেষ। আমরা এই সরকারের সঙ্গে কোনো সংলাপ চাই না। আমরা বিএনপিকে ক্ষমতায় রাখার জন্য সংলাপ চাই না। আমরা চাঁদাবাজি প্রতিষ্ঠার জন্য সংলাপ চাই না। আমরা এখানে ফ্যাসিবাদ কায়েমের জন্য আধিপত্যবাদী শক্তির, ক্রিয়াশীল শক্তির সঙ্গে কোনো জাতীয় ঐক্য চাই না। জাতীয় ঐক্য হতে হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে, জাতীয় ঐক্য হতে হবে আধিপত্যবাদের বিরুদ্ধে। আমরা পরিষ্কার বলতে চাই, আপনারা আমাদের জুলাই সনদ ও গণভোটের রায় মেনে নেন, আমাদের ডাকতে হবে না। ডাকা ছাড়া প্রয়োজনে আমরা আপনাদের কাছে যাব।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, ‘বিগত অধিবেশনের শেষ দিন প্রধানমন্ত্রী আমাকে চায়ের দাওয়াত দিয়েছিলেন। সেখানে তাকে পরিষ্কার করে বলেছি, আপনি জাতীয় ঐক্যের কথা বলছেন, আমরাও তো জাতীয় ঐক্যের পথেই আছি। কিন্তু জাতীয় ঐক্যের পথে আপনারাই প্রশ্ন তৈরি করেছেন। আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করবেন না, গণভোটের রায়ও বাস্তবায়ন করবেন না। এই দুই জায়গায় অবস্থান রেখে কখনো জাতীয় ঐক্য হতে পারে না।

তিনি বলেন, এই দুটি বিষয় মেনে নিলে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য আলাদা কোনো উদ্যোগের প্রয়োজন হবে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ মাথাচাড়া দিয়ে উঠতে চাইলে সব পক্ষ ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবিলা করবে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যদি সত্যিকার অর্থেই একটি সুষ্ঠু ও বৈষম্যহীন সমাজ গড়তে চান, তাহলে দলীয় নেতাকর্মীদের দুর্নীতি, অনিয়ম ও অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একদিকে দলীয় নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হবে, অন্যদিকে তাদের প্রশ্রয় দেওয়া হবে, এমন দ্বিমুখী নীতি চলতে পারে না।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৩:৫৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
০