০১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

চরমোনাইতে লাখো মুসল্লির অংশগ্রহণে দেশের বৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক

বরিশাল প্রতিনিধি:চরমোনাইতে লাখো মুসল্লির অংশগ্রহণে দেশের বৃহৎ জুমার জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৭ নভেম্বর) চরমোনাই ময়দানে অনুষ্ঠিত এ জুমার নামাজে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
জুমার নামাজের আগে বয়ান পেশ করেন নায়েবে আমীরুল মুজাহিদীন, আলহাজ হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই হাফিজাহুল্লাহ।
বয়ানে তিনি বলেন, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার আগে প্রত্যেককে নিজ নিজ ব্যক্তি জীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। ইসলামের ফরজ বিধানগুলো প্রথমে ব্যক্তিগত জীবনে যথাযথভাবে পালন ও প্রতিষ্ঠা করতে হবে। বিশেষ করে পর্দা ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ বিধান। ব্যক্তি, পরিবার, সমাজ থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পর্দার বিধান লঙ্ঘনের কোনো সুযোগ নেই। প্রত্যেক মুসলমানকে নিজ নিজ অবস্থান থেকে এ বিধান মেনে চলতে হবে। ব্যক্তি জীবনে ইসলামের বিধান প্রতিষ্ঠিত হলে সমাজ ও রাষ্ট্রে দ্বীন প্রতিষ্ঠার পথ আরও ত্বরান্বিত হবে।

তিনি আরও বলেন, ইসলাম শুধু ব্যক্তিগত ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের বিধান বাস্তবায়ন করতে হবে।

জুমার নামাজে বরিশালের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের নেতৃবৃন্দ, বিশিষ্ট ওলামায়ে কেরাম, বিশিষ্ট নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জুমার নামাজকে কেন্দ্র করে চরমোনাই ময়দানে লাখ লাখ মানুষের ব্যাপক জনসমাগম ঘটে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মুসল্লিরা জুমার নামাজ আদায় করেন।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৯:৫৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
৪