০৫:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে ফের অগ্নি সংযোগ, এবার টার্গেট জুটবোঝাই ট্রাক

নারায়ণগঞ্জ, প্রতিনিধি:- নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়কের পাশে পার্কিং করে রাখা গার্মেন্টসের ওয়েস্টেজ জুটবোঝাই একটি ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) ভোরে ফতুল্লা ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শী ও ট্রাকচালকের ভাষ্য অনুযায়ী,চট্টগ্রাম থেকে চাঁদনী ট্রান্সপোর্টের পাঁচটি ট্রাকে গার্মেন্টসের ওয়েস্টেজ জুট নিয়ে ফতুল্লার প্রান্ত এন্টারপ্রাইজে আসেন চালকরা। মালামাল খালাসে সময় লাগবে ভেবে তাঁরা ট্রাকগুলো সড়কের পাশে রেখে বিশ্রাম নিতে যান।এ সময় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা একটি মোটরসাইকেলে করে এসে ট্রাকের জুটে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। ট্রাকের ভেতরে থাকা চালকের ঘুম ভাঙে আগুনের তাপে। পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন তিনি। খবর পেয়ে ফতুল্লার শিবু মার্কেট ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রান্ত এন্টারপ্রাইজের ম্যানেজার মহসিন সরকার জানান, অগ্নিকাণ্ডে তাঁদের প্রতিষ্ঠানের প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফতুল্লার শিবু মার্কেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার অপূর্ব জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রাকটিতে বিপুল পরিমাণ গার্মেন্টসের ওয়েস্টেজ জুট বোঝাই থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন- ফতুল্লায় জুট বোঝাই ট্রাকে কে বা কারা আগুন দিয়েছে তা তদন্ত চলছে। ঘটনায় জড়িতদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৩:৪৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
১