ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে র্যালি
মোঃ জাহাঙ্গীর হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:- “করব সমবায় গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ ” এই প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয় ও স্থানীয় সমবায়ীবৃন্দের যৌথ উদ্যোগে র্যালি আলোচনা সভা ও সমবায়ী পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সহকারী কমিশনার (ভূমি) এ এস এম শাহাদত হোসেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা শিক্ষক কর্মচারী কো – অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি খন্দকার আবুল হাসান।
আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সমবায়ের ভূমিকার কথা তুলে ধরেন। তারা বলেন, সমবায়ীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে গ্রামীণ অর্থনীতির চিত্র বদলে দিতে এবং একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা সফল সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সমবায়ীবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পূর্বে ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সমবায় র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়।



















