সারিয়াকান্দিতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী
পাভেল মিয়া, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:-‘ করবো সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সারিয়াকান্দিতে জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০ টায় সারিয়াকান্দি উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এর আগে প্রথমে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বগুড়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মিকাইল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার শফিকুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন, সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান,উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা: মীর কাওছার হোসেন,সারিয়াকান্দি বনিক সমিতি লিমিটেড সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল,উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তাহেরুল ইসলাম পান্জাব, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম নিশান, চাঁদের আলো শ্রমজীবি সমবায় সমিতি লিঃ পরিচালক মহিদুল হাসান, জনশক্তি বহুমুখী সমবায় সমিতি লিঃ পরিচালক সাজেদুল ইসলাম সহ সমবায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মানবসেবা বহুমুখী সমবায় সমিতি লিঃ পরিচালক মোত্তালিব হোসেন। আলোচনা শেষে উপজেলার সাত শ্রেষ্ট্র সমবায় সমিতি,সমবায়ী ও সর্ব্বোচ্চ রাজস্ব প্রদানকারী সমিতিকে পুরস্কার হিসেবে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।



















