০৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন কোনো সরকারে যোগ দেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট। এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুরোধ করলেও নিজের অবস্থান থেকে সরবেন না তিনি। সোমবার (২ নভেম্বর) ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান (কেএএন) এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্রের বরাতে সম্প্রচারমাধ্যমটি জানায়, সম্প্রতি এক রুদ্ধদ্বার বৈঠকে এ অবস্থানের কথা জানান আইজেনকোট।

তাকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, ‘নেতানিয়াহুর নেতৃত্বাধীন কোনো সরকারে আমি বসব না।’

ট্রাম্প তাকে আমন্ত্রণ জানালে তিনি সম্মান জানিয়ে বৈঠকে যাবেন উল্লেখ করে আইজেনকোট বলেন, ‘তবে আমি স্পষ্ট করে দেব, এটি ইসরায়েলের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে বাইরের কোনো হস্তক্ষেপ হতে দেব না।’

এর আগে নেতানিয়াহু বৃহত্তর সরকার গঠনের বিষয়ে আলোচনায় আগ্রহ প্রকাশ করলেও শর্ত দেন, সেই সরকারের নেতৃত্ব তাকেই দিতে হবে। একই সঙ্গে প্রধান দুই আরব দল রা’আম ও জয়েন্ট লিস্টের ওপর নির্ভরশীল কোনো জোট গঠনের সম্ভাবনাও নাকচ করে দেন তিনি।

গত সপ্তাহের পার্লামেন্ট নির্বাচনে নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পেয়েছে। অন্যদিকে ইহুদি-নেতৃত্বাধীন বিরোধী দলগুলো পেয়েছে ৪৮টি এবং আরব দলগুলো পেয়েছে ১৯টি আসন। ফলে ১২০ সদস্যের নেসেটে কোনো পক্ষই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

পরবর্তী সরকার গঠনের জন্য আইজেনকোটকে সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে নাফতালি বেনেটের টুগেদার পার্টি, ইয়ার গোলানের ডেমোক্র্যাটস এবং আভিগদর লিবারম্যানের ইসরায়েল বেইতেনু পার্টি। আরব দলগুলোর দুটি জোটও তাকে সমর্থনের সুপারিশ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এতে তার পক্ষে সমর্থন দেওয়া আইনপ্রণেতার সংখ্যা ৬৭-তে পৌঁছাতে পারে।

তবে আরব দলগুলোকে অন্তর্ভুক্ত করে কিংবা তাদের সমর্থনের ওপর নির্ভর করে গঠিত কোনো সরকারে যোগ দিতে লিবারম্যানের অস্বীকৃতি জোট গঠনের পথে বড় বাধা হয়ে রয়েছে।

বিরোধী দলগুলোর নেতারা নিজেদের অবস্থান সমন্বয় করতে মঙ্গলবার বৈঠকে বসবেন। এরপর বুধবার থেকে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ দুই দিন ধরে পার্লামেন্টের বিভিন্ন দলের সঙ্গে সরকার গঠন নিয়ে পরামর্শ শুরু করবেন।

সূত্র : আনাদোলু এজেন্সি

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৯:৫১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
৫