সারিয়াকান্দিতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত
পাভেল মিয়া, সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি:- দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”,প্রতিবাদ্যে সারিয়াকান্দিতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে যুব র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ, প্রশিক্ষণ সনদ বিতরণ, সফল আত্মকর্মী ও সফল যুব সংগঠকদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে পরিষদের হলরুমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রওশন আলী মন্ডলের সভাপতিত্বে ও সহকারী কর্মকর্তা অমরেশ কুমার দাস সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মিকাইল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ আ ফ ম আছাদুজ্জামান, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি,সাংবাদিক রুবেল, রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ,প্রাণীসম্পদ অফিসার ডা: মীর কাওছার হোসেন,যুব উন্নয়ন সহকারী ক্যাশিয়ার আবু জিহাদ সহ বিভিন্ন যুব সংগঠন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।










