শিরোনাম:
মুক্তাগাছায় জাতীয় যুব দিবস পালিত
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি:- দক্ষ যুব গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে মুক্তাগাছায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৭দিন ব্যাপি কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) সকালে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও কৃষ্ণ চন্দ্রের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন, মুক্তাগাছা প্রেসক্লাবের আহ্বায়ক সাংবাদিক ইমাম উদ্দিন মুক্তা প্রমূখ। উপজেলা আইসিটি কর্মকর্তা মানজুরুল আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকতা আহসান হাবিব।
পরে ১২জন যুবদের মাঝে বায়োগ্যাস সম্প্রসারণে ২৪লক্ষ টাকা ও ২জনকে যুব ঋণের ৩লক্ষ টাকার ঋণের চেক বিতরণ করা হয় ও ভ্রাম্যমান কম্পিউটার ভ্যান উদ্বোধন করা হয়।









