একাত্তরের পরাজিত শক্তি ও চব্বিশের পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্র করছে: আহসানুল তৈয়ব জাকির
বগুড়া প্রতিনিধি:- বগুড়া জেলা পরিষদ প্রশাসক এ.কে.এম. আহসানুল তৈয়ব জাকির বলেছেন, যখন মাত্র ৭ মাস বয়সী একটি সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছে। তখন এই একাত্তরের পরাজিত শক্তি, চব্বিশের পরাজিত শক্তি এক হয়ে সরকারকে ঝামেলায় ফেলতে ও দেশে অস্থিরতা তৈরি করতে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। যে সময় তেলের সংকট, সে মুহূর্তে হাজার হাজার গাড়ি নিয়ে লংমার্চ করা হচ্ছে। এটা তাদের অপকৌশল।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী বোহাইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত চর মাঝিড়া ও লক্ষিখোলা এলাকায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে কর্ণিবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে-প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এ.কে.এম. আহসানুল তৈয়ব জাকির বলেন, এই সরকার ডামি নির্বাচন করেনি,এই সরকার ভোটারবিহীন নির্বাচন করেনি।
একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দুই তৃতীয়াংশ বেশি আসন নিয়ে তারেক রহমান সরকার গঠন করেছে। এই সরকারকে রক্তচক্ষু দেখিয়ে ভয় দেখানো যাবে না। কোন ষড়যন্ত্র করে এই সরকারের কিছুই করা যাবে না। এ বিষয়ে নেতাকর্মী ও জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। অনুষ্ঠান শেষে জেলা পরিষদের পক্ষ থেকে প্রধান অতিথি বন্যায় ক্ষতিগ্রস্ত ২০ টি পরিবারের মাঝে নগদ ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়াও ১০টি মসজিদে উন্নয়নের জন্য ১ লাখ ৫০ হাজার করে ও একটি মাদ্রাসা ২লাখ ও একটি কবরস্থানে ২লাখ টাকার অনুদান দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. নুর-এ-আজম বাবু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি কাজী জাকির হোসেন বাবলু,সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ, মহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল।
প্রতিবাদ সমাবেশে সারিয়াকান্দি উপজেলা বিএনপি সহ-সভাপতি ও বোহাইল ইউনিয়ন বিএনপির সভাপতি নাইমুল হক লিটন সরকারের সভাপতিত্বে ও বোহাইল ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক সাহেদ হোসেন জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়।
আমন্ত্রণে ছিলেন বোহাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান খান দুলাল।
এসময় উপস্থিত ছিলেন বোহাইল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকারিয়া হোসেন টিক্কা,সহ-সভাপতি মোজাম্মেল হক সরদার, হাটশেরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী নূর রহমান আন্না,কামালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহআলম, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রাজু আলম সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।



















