০২:০৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

সাঘাটায় সম্মুখ যুদ্ধে ১২ শহীদ মুক্তি যোদ্ধার স্মরণসভা ও দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক

গাইবান্ধা প্রতিনিধি:- গাইবান্ধার সাঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে ২৪ শে অক্টোবর বোনারপাড়া ইউনিয়নের দলদলিয়া গ্রামের শহীদ চত্বরে সম্মুখ যুদ্ধে ১২ জন মুক্তিযোদ্ধার শহীদের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাঘাটা -ফুলছড়ি আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল ওয়ারেছ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাঘাটা থানা অফিসার ইনচার্জ নুরুল হুদা, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা ইব্রাহিম হোসাইন, সাঘাটা উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ আহবায়ক আশরাফুল আলম, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, আব্দুল জলিল তোতা, আজাহার আলী, মাহবুবর রহমান মহাব্বত প্রমোখ। সভা সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, শেষে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে বস্ত্র প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৫:১৬:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
৪