নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতায় চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
চট্টগ্রাম প্রতিনিধি:- রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নিষিদ্ধ সংগঠনের কথিত অপতৎপরতার প্রতিবাদে চট্টগ্রাম নগরের নাসিরাবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদের নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন। এ সময় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, সদস্য আবদুল হাই, কামাল হোসেন, জসীমউদ্দীন, জাবেদ সাফায়েত সোবহান, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নুরুল কবির পলাশ, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সবুজ ও যুগ্ম আহ্বায়ক জনী ফরাজী উপস্থিত ছিলেন।
এ ছাড়া খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আজিজ আজম ও আলতাফ হোসেন অনিক, চট্টগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহ্বায়ক মো. হানিফ, সদস্যসচিব ইমরান হোসেন রাব্বি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহারুল আল রাফিসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ৪২ নম্বর পূর্ব নাসিরাবাদ ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. ওসমান, আহ্বায়ক মো. মাহবুব আলম, ৪৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রনি, শোলকবহর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. বেলাল হোসেন এবং আসলাম হোসেন পাপ্পুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মিছিলটি চট্টগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের গেট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বায়েজিদ টেক্সটাইল মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেন, অতীতে নাসিরাবাদ এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বর্তমানে দেশের বাইরে থেকে নিষিদ্ধ সংগঠনের লোকজন দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, দেশের অগ্রযাত্রা ব্যাহত করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় দেশপ্রেমিক জনতাকে সম্মিলিতভাবে ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।



















