০৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

গাজীপুরে বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

মোঃ শাহাদত হোসাইন, গাজীপুর প্রতিনিধি:- সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সি স্টেজ (বিডি) লিমিটেড কারখানার শ্রমিকেরা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। শ্রমীকদের এই অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং যাত্রী ও চালকেরা চরম দুর্ভোগে পড়েন।

খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে এবং মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের প্রস্তাব দেয়। তবে শ্রমিকেরা প্রস্তাব উপেক্ষা করে অবরোধ অব্যাহত রাখলে একপর্যায়ে পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পরে সকাল সাড়ে নয়টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিকদের অভিযোগ, সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধের একাধিক প্রতিশ্রুতি দিয়েও কারখানা কর্তৃপক্ষ বেতন দেয়নি। বৃহস্পতিবার সকালে কারখানায় গিয়ে শ্রমিকেরা সাধারণ ছুটির ঘোষণার কথা জানতে পারেন।

গাজীপুর শিল্প পুলিশ-২–এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন পিপিএম জানান, শ্রমিকদের সঙ্গে কথা বলে মালিকপক্ষের মাধ্যমে সমাধানের প্রস্তাব দেওয়া হলেও তারা মহাসড়ক ছাড়েননি। পরে বাধ্য হয়ে জনদুর্ভোগ এড়াতে সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়।

​তিনি আরও নিশ্চিত করেন, কারখানা থেকে গোপনে মেশিনপত্র সরিয়ে নেওয়ার যে গুঞ্জন শ্রমিকদের মধ্যে ছড়িয়েছিল তা সম্পূর্ণ সঠিক নয়। বর্তমানে কারখানা কর্তৃপক্ষ ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৮:২২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
১