০৪:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

মেসিকে আমরা আদর-ভালোবাসায় ভরিয়ে দিতে চাই: মার্তিনেজ

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন লিওনেল মেসি। বাংলাদেশ সময় বুধবার (৭ অক্টোবর) ভোরে বুয়েনস এইরেসের ‘মনুমেন্তাল’ স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে আর্জেন্টিনার হয়ে মেসির বিদায়ী ম্যাচ। অধিনায়কের বিদায়কে স্মরণীয় করে রাখতে ইতোমধ্যেই শুরু হয়েছে নানা আয়োজন।

জাতীয় দলের ক্যাম্পে মেসিকে বিশেষভাবে বিদায় জানাতে সতীর্থরা কী পরিকল্পনা করেছেন, তার কিছুটা জানিয়েছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। রোববার আর্জেন্টিনা ক্যাম্পে যোগ দেন মেসি। এরপর জাতীয় দলের আবাসস্থলে সতীর্থরা আয়োজন করেন ঐতিহ্যবাহী আর্জেন্টাইন বারবিকিউ ‘আসাদো’। মার্তিনেজ জানান, দলের সবাই মিলে মেসির শেষ সময়টুকু যতটা সম্ভব আনন্দময় করে তুলতে চান। খবর টিওয়াইসি স্পোর্টসের।
মার্তিনেজ বলেন, ‘আমরা চেষ্টা করব, আমাদের সঙ্গে তার যে অল্প সময় বাকি আছে, সেটুকুতে তাকে যতটা সম্ভব আপন করে নিতে। তাকে আদর-ভালোবাসায় ভরিয়ে দিতে চাই, যেন সে এই সময়টা উপভোগ করতে পারে। মেসির বিদায় উপলক্ষে আয়োজিত সেই বারবিকিউয়ের প্রস্তুতির একটি ভিডিওও সেদিন রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন মার্তিনেজ।

বার্সেলোনা ও আর্জেন্টিনার কিংবদন্তি মেসির সঙ্গে নিজের সম্পর্কের কথা বলতে গিয়ে মার্তিনেজ জানান, মেসির স্বপ্নপূরণের যাত্রায় পাশে থাকতে পারা তার ক্যারিয়ারের অন্যতম বড় সম্মান।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলে-কে দেয়া বক্তব্যে তিনি বলেন, ‘আমি তাকে যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করেছি। সে বিষয়টি জানে এবং আমরা এ নিয়ে সবসময় কথা বলি। সে যে জিনিসটি এতটা চেয়েছিল, তা অর্জনে তাকে সাহায্য করতে পারা আমার ক্যারিয়ারের অন্যতম বড় সম্মান। সে ইতিহাসের সেরা খেলোয়াড়। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, আমি তার যাত্রার একটি অংশ হতে পেরেছি।

বেনিনের বিপক্ষে মেসির শেষ ম্যাচ নিয়ে মার্তিনেজের চাওয়াও স্পষ্ট। তিনি বলেন, ‘আমি তাকে উপভোগ করতে এবং হাসতে দেখতে চাই।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১১:৩০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
৩