০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

ঢাকাগামী বুড়িমারী এক্সপ্রেসের যাত্রা বিরতির উদ্বোধন করলেন এমপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক

রেজাউল করিম মানিক, সোনাতলা প্রতিনিধি:-দীর্ঘদিনের দাবির পর অবশেষে বগুড়ার সোনাতলা রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি শুরু করেছে ঢাকাগামী ৮০৯/৮১০ নম্বর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন। বৃহস্পতিবার (৮ই অক্টোবর) আনুষ্ঠানিক ভাবে এ যাত্রাবিরতির উদ্বোধন করা হয়। এতে সোনাতলা ও আশপাশের এলাকার সাধারণ যাত্রীদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে।এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ২টা থেকেই সোনাতলা রেলওয়ে স্টেশনে উৎসুক জনতার উপস্থিতি বাড়তে থাকে। বিকেল ৩টার পর স্টেশন চত্বর শত শত মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

দীর্ঘদিনের প্রত্যাশিত ট্রেনটির যাত্রাবিরতি উপলক্ষে স্থানীয়দের মধ্যে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হক লিপন।সোনাতলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম খান নিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক ও সেলিম রেজা বাবলা।

এ সময় উপজেলা বিএনপি,পৌর বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম বলেন,বুড়িমারী এক্সপ্রেস ট্রেন সোনাতলায় থামানো ছিল এলাকার মানুষের প্রাণের দাবি। নির্বাচনী সময়ে স্থানীয় জনগণ আমার কাছে এ দাবি জানিয়েছিলেন। আমি তাদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা পূরণ করেছি। এখন থেকে নিয়মিত বুড়িমারী এক্সপ্রেস সোনাতলা স্টেশনে যাত্রাবিরতি করবে।স্থানীয় যাত্রী শহিদুল ইসলাম বলেন,দীর্ঘদিন ধরে আমরা সোনাতলা স্টেশনে বুড়িমারী এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবি জানিয়ে আসছিলাম। আমাদের দাবি পূরণ হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত।আরেক যাত্রী সঞ্জয় চন্দ্র বলেন,ঢাকায় যাতায়াতের ক্ষেত্রে এ ট্রেনের স্টপেজ আমাদের জন্য অনেক সুবিধা তৈরি করবে।

এমপি সাহেব আমাদের দীর্ঘদিনের দাবি পূরণ করেছেন। এতে সোনাতলাবাসী উপকৃত হবে।সোনাতলা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মাজেদ মিয়া জানান,আজ থেকে বুড়িমারী এক্সপ্রেস নিয়মিত সোনাতলা স্টেশনে থামবে। আগামী ১৫ অক্টোবর থেকে এ স্টেশনে ট্রেনটির টিকিট বিক্রি শুরু হবে।সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক বলেন,বুড়িমারী এক্সপ্রেসের স্টপেজ চালু হওয়ায় স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আনন্দ দেখা গেছে। দীর্ঘদিনের একটি প্রত্যাশা পূরণ হওয়ায় সাধারণ যাত্রীরা উচ্ছ্বসিত।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৫:০৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
০