০৪:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো সহজ নয়: নার্গিস বেগম

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, ‘কোনো গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো সহজ নয়। আমরা অগণতান্ত্রিক ও অপশক্তির হাত থেকে দেশকে রক্ষা করেছি। বর্তমানে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক শক্তির মাধ্যমে দেশ পরিচালিত হচ্ছে। দেশবিরোধী সব অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।’
শুক্রবার বিকেলে যশোর সদর উপজেলার লেবুতলা বাজারে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করে সদর উপজেলা বিএনপি।
নার্গিস বেগম বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সীমাহীন লুটপাটের কারণে দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ নানা সমস্যা তৈরি হয়েছে। এসব সংকটের দায় বর্তমান সরকারের ওপর এসে পড়েছে। সংকট কাটিয়ে দেশে স্থিতিশীলতা বজায় রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন। কিন্তু বিরোধীরা সরকারকে সেই সময় দিতে চায় না।
তিনি বলেন, সরকার দেশে স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে কাজ করছে। এতে কেউ বাধা দিলে ছাড় দেওয়া হবে না। দেশ ও জনগণের নিরাপত্তা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সন্ত্রাসীদের কোনো ঠাঁই দেওয়া হবে না। যেখানেই সন্ত্রাস, সেখানেই তা প্রতিহত করা হবে।
বিএনপির এই নেতা আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনকল্যাণমূলক নীতি ও পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়নের কাজ শুরু করেছেন। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় ব্যক্তিদের সম্মানী ভাতা, খাল খনন ও সুদসহ কৃষি ঋণ মওকুফের মতো কর্মসূচির সুফল জনগণ পেতে শুরু করেছে। এসব কর্মসূচি বাস্তবায়নে সরকারকে সময় দিতে হবে।
তিনি প্রশ্ন রেখে বলেন, ‘নির্বাচনের আগে যারা জনগণকে নানা প্রলোভন দেখিয়েছিল, তারা আজ কোথায়? নির্বাচনের পর জনগণ কোনো সমস্যায় তাদের পাশে পায়নি। অতীতেও তারা জনগণের পাশে ছিল না।’
সমাবেশে সভাপতিত্ব করেন লেবুতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা মনোয়ারুল ইসলাম হ্যাপি। বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, লেবুতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, যুবদল নেতা নান্নু মিয়া ও ছাত্রদল নেতা সাইদুর রহমান।
সমাবেশ পরিচালনা করেন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৮:৫৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
২