১১:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

বিএনপির দু:সময়ের সৈনিক অসুস্থ কদর আলী মেম্বারের পাশে নুরুজ্জামান লিটন

শার্শা প্রতিনিধি | আলমগীর হোসেন
দলের দুঃসময়ে রাজপথে ছিলেন, জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেছেন, তবুও বিএনপির আদর্শ থেকে বিচ্যুত হননি। সেই পরীক্ষিত জিয়ার সৈনিক, উলাশি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কদর আলী মেম্বার দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন।
দলের এই ত্যাগী নেতার অসুস্থতার খবর পেয়ে তাঁকে দেখতে নিজ বাসভবনে ছুটে যান যশোর-৮৫/১ আসনের ধানের শীষের কান্ডারী, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
প্রিয় সহযোদ্ধাকে অসুস্থ অবস্থায় দেখে আবেগাপ্লুত হয়ে নুরুজ্জামান লিটন বলেন,
“কদর ভাই একজন পরীক্ষিত জিয়ার সৈনিক। দলের জন্য তিনি জেল খেটেছেন, নির্যাতিত হয়েছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন। বিএনপির দুঃসময়ে তিনি দলের পাশে ছিলেন, দলের আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করেছেন। আজ দলের সুসময়ে এসে সেই প্রিয় মানুষটি অসুস্থ হয়ে পড়েছেন—এটা সত্যিই আমাদের জন্য কষ্টের।
আমি মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আল্লাহ যেন কদর ভাইকে দ্রুত সুস্থতা দান করেন, তাঁর নেক হায়াত বাড়িয়ে দেন এবং আবারও আমাদের মাঝে সুস্থভাবে ফিরিয়ে আনেন। আমরা তাঁর পাশে আছি, ইনশাআল্লাহ।”
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সহ-সভাপতি রুহুল আমিন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সিদ্দিক ও সাধারণ সম্পাদক আবুল কাশেম, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার সাহেব আলী ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, পুটখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের খান ও সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান।শার্শা উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক শহীদ আলী।
আরও উপস্থিত ছিলেন উলাশি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি মুনয়েম, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশা, বেনাপোল পৌর কৃষক দলের সভাপতি জসিম উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহাইমিনুল সাগরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
একজন ত্যাগী সহযোদ্ধার অসুস্থতায় পাশে দাঁড়িয়ে নুরুজ্জামান লিটন আবারও তুলে ধরলেন দলের নেতাকর্মীদের পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা ও মানবিক বন্ধনের অনন্য দৃষ্টান্ত।
মহান রব্বুল আলামিন উলাশি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কদর আলী মেম্বারকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন। আমিন।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৯:৪৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
১