শিরোনাম:
৮ বিভাগেই বৃষ্টির পূর্বাভাস
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আগামী ৭২ ঘন্টার মধ্যে বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে।
























