১২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

শার্শায় আওয়ামী লীগ নেতা আনোয়ার গ্রেপ্তার

যশোরের শার্শায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় মো. আনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, আনোয়ার হোসেন ডিহি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
গ্রেপ্তার আনোয়ার হোসেন শার্শা উপজেলার টেংরালী গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। পুলিশ জানায়, শার্শা থানার উপপরিদর্শক (এসআই) আশীষ সরকার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে ৩ সেপ্টেম্বর রাত ১টা ২০ মিনিটের দিকে টেংরালী গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করেন।
পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার এফআইআর নম্বর-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নম্বর-৩০২, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬-এর মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় তদন্ত করা হচ্ছে। তদন্তে আনোয়ার হোসেনকে মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে শনাক্ত করা হয়।
গ্রেপ্তারের পর তাঁকে যথাযথ পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে শার্শা থানা পুলিশ। পুলিশ আরও জানায়, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অপরাধ দমনে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৯:০৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
০