০৫:০২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

৫ দিনে কোটির ঘরে যে নাটক

পারিবারিক সংকট, মা-ছেলের সম্পর্কের টানাপোড়েন, প্রেম, বাস্তবতা ও আত্মত্যাগ—এসব আবেগের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘আপন পর’। প্রকাশের পর থেকেই নাটকের রিফাত চরিত্রে অভিনয়ের জন্য দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন তৌসিফ মাহবুব। মুক্তির মাত্র পাঁচ দিনেই নাটকটি পেরিয়ে গেছে এক কোটির দর্শকসংখ্যা।

মায়ের মমতা, ভালোবাসা ও সমাদর পাওয়ার জন্য একজন মানুষ কতদূর যেতে পারে? প্রিয় মানুষের জন্য কতখানি ত্যাগ স্বীকার করা সম্ভব? এমনই কিছু প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে ‘আপন পর’-এ।

নাটকে দেখা যায়, ছোটবেলা থেকেই তীব্র মাতৃস্নেহের অভাব অনুভব করে রিফাত। সৎমায়ের ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা ধীরে ধীরে তার মধ্যে আরও তীব্র হয়।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মায়ের ‘আপন’ ছেলের মতো সমাদর না পাওয়ার কষ্ট তাকে মানসিকভাবে নিঃস্ব করে রাখে। একপর্যায়ে মায়ের একটি চাওয়া পূরণ করতে গিয়ে নিজের জীবনের বড় ত্যাগ স্বীকার করে রিফাত। আর সেই আত্মত্যাগের গল্পই নাটকটির আবেগের কেন্দ্রে জায়গা করে নিয়েছে। রিফাতের মায়ের চরিত্রে অভিনয় করেছেন বিজরী বরকতুল্লাহ।
দীর্ঘদিন পর তাকে পর্দায় দেখে উচ্ছ্বসিত তার ভক্ত-অনুরাগীরাও। অন্যদিকে, নাটকটিতে তৌসিফের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেছেন সাদনিমা বিনতে নোমান। নতুন এই জুটিকেও বেশ পছন্দ করেছেন দর্শকরা। তৌসিফ ও সাদনিমার অভিনয়ের পাশাপাশি তাদের রসায়ন নিয়েও প্রশংসা দেখা গেছে দর্শকদের মন্তব্যে।ইউটিউবে নাটকটিতে লাইক পড়েছে ৯০ হাজারের বেশি।

পাশাপাশি জমা পড়েছে প্রায় চার হাজার মন্তব্য। দর্শকদের মন্তব্যেও উঠে এসেছে নাটকটি নিয়ে উচ্ছ্বাস। এক তরুণী লিখেছেন, ‘আমার আব্বু কাল নাটকটি দেখে আমাকে ডাকছিল, দেখার জন্য। এত সুন্দর নাটক। আমি তো আগেই দেখে ফেলছি। আব্বুর সঙ্গে বসে আবার দেখলাম। আব্বু বলতেছে, এটা তৌসিফের জীবনের বেস্ট কাজ।’আরেক দর্শক লিখেছেন, ‘৬ বার দেখেছি। রিফাত চরিত্রে তৌসিফ দুর্দান্ত অভিনয় করেছেন’।

তৌসিফের অভিনয়ের আবেগঘন দৃশ্যও ছুঁয়ে গেছে দর্শকদের। এক তরুণ মন্তব্য করেন, ‘তৌসিফ যখন বাবা-মায়ের কবরের পাশে বসে কান্না করছিলেন সেটা দেখে কেঁদে ফেলেছি’। আরেকজন লিখেছেন, ‘তৌসিফ এবং সাদনিমা, দুজনকে বেশ মানিয়েছে’।

নাটকের গল্পও আবেগতাড়িত করেছে অনেক দর্শককে। একজন মন্তব্য করেছেন, ‘মা না থাকলে যে কি হয়! পুরো নাটকটা দেখে কান্না করেছি’। আরেক দর্শক লিখেছেন, ‘অসাধারণ নাটক। এতে বুঝা যায়, মায়ের একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য ছেলেরা সব বিসর্জন দিতে পারে’।

মেসবাহউদ্দিন সুমনের চিত্রনাট্যে ‘আপন পর’ পরিচালনা করেছেন রুবেল হাসান। নাটকটিতে ব্যবহৃত হয়েছে ‘আদরে আস্তিন’ শিরোনামের একটি গান। মাহবুব রহমানের কথায় এবং মার্সেলের সুর ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন কণা ও রিয়াদ।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৩:৩৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬