যে কারণে ‘বিগ বস’-এ গিয়েছিলেন নোরা
নোরার তখন একটি নির্দিষ্ট লক্ষ্য ছিল—নাচের রিয়ালিটি শো ‘ঝালাক দিখলা যা’-এ অংশ নেওয়া। তাই ‘বিগ বস’-এ যোগ দেওয়ার আগে কর্তৃপক্ষের সামনে নিজের শর্ত রাখেন তিনি।
নোরা জানান, তাকে ‘ঝালাক দিখলা যা’-এও সুযোগ দিতে হবে। একই চ্যানেলের অনুষ্ঠান হওয়ায় শেষ পর্যন্ত তার সেই শর্ত মেনে নেওয়া হয়। এরপর ‘বিগ বস’-এ অংশ নেওয়ার পাশাপাশি ‘ঝালাক দিখলা যা’-এও জায়গা করে নেন তিনি।
২০১৫ সালের ডিসেম্বরে ‘বিগ বস ৯’-এ ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে প্রবেশ করেছিলেন নোরা। ২০১৬ সালের জানুয়ারিতে শো থেকে বাদ পড়েন। তবে অল্প সময়ের সেই উপস্থিতি তাকে দর্শকের কাছে আরো পরিচিত করে তোলে।
‘বিগ বস’-এ থাকাকালীন প্রিন্স নারুলার সঙ্গেও নোরার ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। দুজনকে প্রায়ই খুনসুটি করতে দেখা যেত। এমনকি নোরাকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন প্রিন্স।
পরে অবশ্য নোরার ক্যারিয়ার এগিয়েছে নিজের গতিতে। অল্প সময়ের জন্য ‘বিগ বস’-এর ঘরে থাকলেও সেই অভিজ্ঞতা নোরার ক্যারিয়ারে নতুন সুযোগের দরজা খুলে দেয়। আর সেই যাত্রার শুরুটা হয়েছিল পারিশ্রমিক নিয়ে ঝামেলা এবং নিজের ক্যারিয়ারকে এগিয়ে নেওয়ার একটি কৌশল থেকেই। সূত্র : আনন্দবাজার ডট কম






















