০৫:০০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

কারিনা-পৃথ্বীরাজের ক্রাইম থ্রিলার যেমন সাড়া ফেলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক

গত ১৮ সেপ্টেম্বর ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নতুন সিনেমা ‘দাইরা’। এটি একটি রিয়ালিস্টিক ক্রাইম ড্রামা সিনেমা। ছবিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন কারিনা কাপুর খান এবং পৃথ্বীরাজ সুকুমারন। দুজনকেই এতে পুলিশের ভূমিকায় দেখা গেছে। তাদের পারফরম্যান্স ও সিনেমার প্লট ইতোমধ্যেই সমালোচকদের বেশ প্রশংসা কুড়িয়েছে; এটি পরিচালনা করেছেন মেঘনা গুলজার।

মুক্তির তিন দিনে, অর্থাৎ প্রথম উইকেন্ডে বক্স অফিসে বেশ স্থিতিশীল ব্যবসা করেছে ছবিটি। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিন অর্থাৎ শুক্রবারে সিনেমাটি ১ কোটি রুপি আয় করে। শনিবার ছবিটির আয় বেড়ে দাঁড়ায় ১ কোটি ৭৫ লাখ রুপিতে। রোববার রাত ১০টা পর্যন্ত ছবিটি আবারও ১ কোটি ৭৫ লাখ রুপি আয় করে। প্রথম তিন দিন শেষে ভারতে ছবিটির মোট নিট আয় দাঁড়িয়েছে ৪ কোটি ৫০ লাখ রুপি। আর মোট গ্রস আয় হয়েছে ৫ কোটি ৪০ লাখ রুপি।

সিনেমাটির গল্প গড়ে উঠেছে একটি আলোড়ন সৃষ্টকারী ঘটনাকে কেন্দ্র করে। এক তরুণীকে গণধর্ষণ করে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে কয়েকজনের বিরুদ্ধে। এরপর ডিসিপি রমন কুমারের দল অভিযুক্তদের এনকাউন্টারে মেরে ফেলে। রমন চরিত্রে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন। পুলিশের দাবি ছিল, আসামিরা হেফাজত থেকে পালানোর চেষ্টা করছিল। তবে এই এনকাউন্টারের আসল ঘটনা জানতে তদন্তে নামে বিশেষ তদন্তকারী দল (এসআইটি)।

এই দলের প্রধান কর্মকর্তা আজুনি চরিত্রে অভিনয় করেছেন কারিনা কাপুর। তদন্তে আজুনি শেষ পর্যন্ত কী সত্য খুঁজে বের করেন, তা নিয়েই এগিয়ে যায় ‘দাইরা’ সিনেমার মূল গল্প।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১১:৩৬:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬