ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত
জাহাঙ্গীর হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:- দিনাজপুরের ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দেশাত্মবোধক গান পরিবেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ।
অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ এস এম শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আবদুল্লাহ মুস্তাফিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সারোয়ার হাসান, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান সরকার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহসিন আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানোয়ার হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মাযহারুল ইসলাম, সুজাপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় চক্রবর্তী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি এবং জাতীয় জীবনে এই দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং সবশেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ দেশাত্মবোধক গান পরিবেশিত হয়। উপজেলা পর্যায়ের চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করে উপজেলা নির্বাহী কর্মকর্তা


















