০৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

যৌতুকের দাবিতে স্ত্রীর হাত-পায়ের রগ কেটে হত্যাচেষ্টা: প্রধান অভিযুক্ত শাকিল ঢাকায় গ্রেফতার

মো:ইউসুফ (সজিব), পটুয়াখালী জেলা প্রতিনিধি:-যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, হাত-পায়ের রগ কেটে গুরুতর জখম ও হত্যাচেষ্টা মামলার প্রধান পলাতক অভিযুক্ত মো. শাকিল ফকিরকে (৩০) রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (০৪ নভেম্বর ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

​গ্রেফতারকৃত শাকিল ফকির পটুয়াখালী জেলার দুমকি থানার মুরাদিয়া এলাকার রফিক ফকিরের ছেলে।​অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানাধীন নবোদয় হাউজিং এলাকায় এসআরবি-৮ (সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প) এবং এসআরবি-২ (সিপিসি-২, বসিলা ক্যাম্প)-এর যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে শাকিলকে আটক করে। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তাকে মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে ভিকটিমের সঙ্গে শাকিল ফকিরের বিয়ে হয় এবং তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। ঢাকায় বসবাসরত শাকিল সম্প্রতি ব্যবসায়িক পুঁজির জন্য স্ত্রীর কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। ঘটনার দিন অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে ভিকটিমের বাবার বাড়িতে গিয়ে পুনরায় যৌতুকের টাকা দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা শয়নকক্ষে থাকা বটি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। এ সময় তার পায়ের রগ কেটে যাওয়াসহ হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।

​পরে স্থানীয়রা তার চিৎকার শুনে এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতালে) স্থানান্তর করা হয়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৫:৩৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
০