১১:৩১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

​তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মুকুল হোসেন, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:- সাতক্ষীরার তালায় নাগরিক সমাজ সংগঠনসমূহের যৌথ নেটওয়ার্ক ‘সমতা ফোরাম’ (সিএসও হাব, সাতক্ষীরা)-এর ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘অ্যাকশন এইড বাংলাদেশ’-এর সহযোগিতায় তালা ভূমিজ ফাউন্ডেশন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সমতা ফোরামের সভাপতি আনিচুর রহমানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য কুমার সাহা। সুশীল প্রকল্পের জেলা সমন্বয়কারী (কোঅর্ডিনেটর) দে অঞ্জন কুমারের সঞ্চালনায় সভায় ফোরামভুক্ত সাতক্ষীরা জেলার ১৪টি নাগরিক সমাজ সংগঠনের (সিএসও) প্রায় ৩০ জন প্রতিনিধি অংশ নেন। ত্রৈমাসিক সমন্বয় সভায় বক্তারা ফোরামের বিগত তিন মাসের সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রমের পর্যালোচনা করেন।

একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং এলাকার টেকসই উন্নয়নে ফোরামের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় স্থানীয় পর্যায়ে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়িয়ে সামাজিক সমস্যা সমাধানে আরও গতিশীল ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমতা ফোরামের উপদেষ্টা ও ‘সদেশ’-এর নির্বাহী প্রধান মাধব দত্ত, ‘সিডো’র পরিচালক শ্যামল বিশ্বাস এবং সমতা ফোরামের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৪:৪৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
৮