শিরোনাম:
বাঘারপাড়ায় সংরক্ষিত নারী সংসদ সদস্য সুলতানা আহমেদের মতবিনিময়
যশোরের বাঘারপাড়ায় উপজেলা প্রশাসন ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বাঘারপাড়া উপজেলা প্রশাসনিক ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। পরে উপজেলা হলরুমে উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন সুলতানা আহমেদ। সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় একই হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন সংসদ সদস্য সুলতানা আহমেদ। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার সভাপতিত্ব করেন।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরূপ জ্যোতি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজালাল আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মেহেদী হাসান, কৃষি কর্মকর্তা শায়েদা নাসরিন জাহান, মৎস্য কর্মকর্তা মো. ওয়ালিদ হোসেন রুম্মকন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসমত আরা পারভীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. এস এম সাইফুল আলম, সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম এবং সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলী ইমরানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।























