শিরোনাম:
দুপুরে ১১ দলীয় ঐক্যর সংবাদ সম্মেলন
সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির মতবিনিময় সভায় অংশ না নেওয়ার সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করতে সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
হোয়াটসঅ্যাপ বন্ধ হচ্ছে যেসব স্মার্টফোনে
১১ দলীয় ঐক্যের নেতাদের মতে, গণভোটের মাধ্যমে দেশের জনগণ সংবিধান সংস্কারের স্পষ্ট রায় দিয়েছে, সংবিধান সংশোধনের জন্য নয়। গণভোটের রায়ের পর নতুন করে সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠন করাকে জনগণের মতামতের পরিপন্থী বলে মনে করছেন জোটের শীর্ষ নেতারা। এ কারণেই বিশেষ কমিটির সঙ্গে মতবিনিময় বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জানান, বিশেষ কমিটি গঠনের মাধ্যমে সরকার জনগণের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কোনো জনবিরোধী পদক্ষেপে সহায়তা না করতেই তারা এই সভা বয়কটের পথ বেছে নিয়েছেন। আজকের সংবাদ সম্মেলনে এ বিষয়ে নিজেদের পরবর্তী রাজনৈতিক অবস্থান তুলে ধরবে জোটটি।


















