১২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জে নিরীহ জামায়াত কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ

প্রকৃত সন্ত্রাসীদের গ্রেফতার না করে নিরীহ জামায়াত কর্মীদের আওয়ামী লীগ ট্যাগ দিয়ে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেরানীগঞ্জ উপজেলা শাখা।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৫টায় কদমতলী গোল চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে ঢাকা জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ শাহিনুর ইসলাম বলেন, “প্রশাসন প্রকৃত সন্ত্রাসীদের না ধরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতের নিরীহ কর্মীদের আওয়ামী লীগ ট্যাগ দিয়ে গ্রেফতার করছে, যা সম্পূর্ণ অন্যায় ও অগ্রহণযোগ্য। অবিলম্বে এই হয়রানি বন্ধ করে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং প্রকৃত সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে।”
তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী কখনো সন্ত্রাস ও নৈরাজ্যে বিশ্বাস করে না। আমরা শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। আমাদের কর্মীদের মিথ্যা মামলায় জড়ালে জনগণ তা মেনে নেবে না।”
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করে বাংলাদেশকে মুক্ত করেছি। কিন্তু আজ ফ্যাসিবাদী আচরণ করে জামায়াতের নিরীহ কর্মীদের গ্রেফতারের পাঁয়তারা চলছে। এই সরকার জনগণের সাথে করা ওয়াদা পালন করেনি। জনগণ মনে করছে সরকার ফ্যাসিস্টদের পথেই হাঁটছে।প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সরকারের হয়ে নয়, জনগণের হয়ে নিরপেক্ষভাবে কাজ করুন।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আমীর মাওলানা দেলোয়ার হোসাইন। আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ শাহিনুর ইসলাম, মডেল থানা আমীর আব্দুর রহিম মজুমদার, জেলা কর্মপরিষদ সদস্য মীর আতাউর রহমান ও দক্ষিণ থানা আমীর মোঃ ইলিয়াস।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১০:০১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬