ফুলবাড়ীতে যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:- দিনাজপুর জেলার ফুলবাড়ীর মেলাবাড়ী যুবসমাজের আয়োজনে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘মেলাবাড়ী ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর মেগা ফাইনাল ম্যাচ। শনিবার (২১ নভেম্বর) বিকেল ৪ টায় মেলাবাড়ী ফুটবল মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই ফাইনাল খেলায় স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
টুর্নামেন্টের মেলা ফাইনাল খেলায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ২নং আলাদীপুর ইউ পি সদস্য মোঃ আব্দুল আউয়াল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন মোঃ ইমদাদ হোসেন চেয়ারম্যান, তওবা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ফুলবাড়ী, দিনাজপুর।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মনজুরুল ইসলাম ইউ পি সদস্য ২ নং আলাদীপুর ইউ পি।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এলাকার যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে এবং ক্রীড়াঙ্গনকে আরও বেগবান করতেই প্রতি বছরের ন্যায় এবারও এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।



















