পটুয়াখালীতে ‘বন্ধুজন সমবায় সমিতি’র নির্বাচনী গণসংযোগ
মো: ইউসুফ, পটুয়াখালী জেলা প্রতিনিধি:- আসন্ন ‘বন্ধুজন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড’-এর ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২৬ কে কেন্দ্র করে পটুয়াখালী শহরের বাঁধঘাট এলাকায় জমে উঠেছে প্রচার-প্রচারণা। নির্বাচনের অংশ হিসেবে বর্তমান সভাপতি ও পুনরায় সভাপতি পদপ্রার্থী মোঃ আতিকুর রহমান রিপন সমিতির সম্মানিত সদস্যদের দ্বারে দ্বারে গিয়ে ব্যাপক গণসংযোগ এবং ভোট প্রার্থনা করেছেন।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি শতাধিক সদস্য ও সমর্থককে সাথে নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও ভোটারদের দোকানে দোকানে যান। এ সময় তিনি সকলের সাথে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে তাঁর পক্ষে দোয়া ও মূল্যবান রায় কামনা করেন।
এদিন স্থানীয় পর্যায়ে আয়োজিত পথসভা ও গণসংযোগে ভোটারদের উদ্দেশ্যে মোঃ আতিকুর রহমান রিপন বলেন, “বর্তমান সভাপতি হিসেবে বিগত মেয়াদে সদস্যদের ভালোবাসা, আস্থা ও সহযোগিতাকে পাথেয় করে সমিতির সার্বিক উন্নয়ন এবং সদস্যদের কল্যাণে সর্বাত্মক চেষ্টা করেছি। ভবিষ্যতেও একই নিষ্ঠਾ, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে সমিতির অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখতে চাই।”
তিনি আরও প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, “আপনাদের মূল্যবান ভোটে পুনরায় নির্বাচিত হতে পারলে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে সমিতিকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করব। পাশাপাশি সদস্যদের স্বার্থ সংরক্ষণ ও অর্থনৈতিক কল্যাণে নিরলসভাবে কাজ করে যাব—ইনশাআল্লাহ।”
সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য অর্জনে সমিতির সকল সদস্যকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি আসন্ন নির্বাচনে সকলের সার্বিক সহযোগিতা, আন্তরিক দোয়া ও মূল্যবান ভোট প্রত্যাশা করেন।


















