০৫:০১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা করছে বিসিবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক

চলতি বছরের জুন মাসে তামিম ইকবালের অধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন কমিটি নির্বাচিত হয়। এরপর ক্রিকেটারদের স্বার্থে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ঘরোয়া ক্রিকেটের মানোন্নয়ন এবং বেতন কাঠামো বৃদ্ধি। চলতি বছরে ক্রিকেটারদের বেতন সবমিলিয়ে দুই দফা বেড়েছে।

তবে দেশের ঘরোয়া কোচদের বেতন অবশ্য বাড়েনি। বিসিবির অধীনে যেসব কোচরা আছেন, তাদের দিকেও এবার নজর দিতে যাচ্ছে তামিম ইকবালের বোর্ড। ঢাকা পোস্টকে বিসিবির একজন পরিচালক নিশ্চিত করেছেন, ‘কোচদেরও বেতন বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। দেখা যাক কবে হবে, সেটা এখনও ঠিক হয়নি।’

ঘরোয়া ক্রিকেটের কোচরা অনেকদিন ধরেই বেতন বাড়ানোর কথা বলে আসছিলেন। ‘এ’ দলের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল বললেন, ‘আলহামদুল্লিলাহ বেতন বাড়াবে বিসিবি– এমনটাই শুনেছি। এখন দেখা যাক কখন কী হয়। কোচদেরও প্রাপ্য সম্মান জরুরি। যদি একটা হেলদি স্যালারি হয় তাহলে ভালো হয়। কারণ আমাদের তো সেভিংস থাকে না। সারা জীবন কোচিংও করাতে পারব না। আশা করি বিসিবি বিষযটি দেখবে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০২:৫০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬