০৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

শ্বশুর-শাশুড়ির গুলিতে মেয়ে জামাই নিহত

৪০ বছর বয়সী এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে তার শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে। অভিযুক্ত ওই দম্পতির দুজনেরই বয়স ৭৭ বছর। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডাবলিন শহরের একটি ক্রীড়া কমপ্লেক্সের পার্কিং এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জোনাথন ম্যাকিনসি। তিনি ডাবলিনের বাসিন্দা ছিলেন। পুলিশ জানিয়েছে, ডাবলিন ক্রীড়া মাঠের পার্কিং এলাকায় তাকে একাধিকবার গুলি করা হয়। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।

অভিযুক্ত দম্পতিকে শৌইয়ং ঝাং ও শিলি চেন হিসেবে শনাক্ত করেছে পুলিশ। তারা স্বামী-স্ত্রী এবং নিহত ম্যাকিনসির শ্বশুর-শাশুড়ি। তাদের গ্রেপ্তার করে সান্তা রিটা কারাগারে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৮ মিনিটের দিকে এক পুলিশ সার্জেন্ট ওই এলাকার পাশ দিয়ে যাওয়ার সময় পার্কিংয়ে একজনকে পড়ে থাকতে দেখেন। একই সময়ে গুলির ঘটনা জানিয়ে জরুরি নম্বরে একাধিক ফোন আসছিল।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে ম্যাকিনসিকে একাধিক গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। প্রত্যক্ষদর্শীদের সহায়তায় কয়েক মিনিটের মধ্যেই কাছাকাছি এলাকা থেকে দুই সন্দেহভাজনকে আটক করা হয়।

স্থানীয় বাসিন্দা আসাদ রাজাউয়ি জানান, তিনি কাছের একটি বাজার থেকে বের হওয়ার সময় গুলির শব্দ শুনেছিলেন। পরে তিনি পার্কিং এলাকায় একজনকে মাটিতে পড়ে থাকতে দেখেন তিনি জানান, ওই ব্যক্তির মাথা ও বুক রক্তাক্ত ছিল। তার মেয়ে মাল রাজাউয়ি বলেন, তার বাবা দুই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে একসঙ্গে হেঁটে চলে যেতে দেখেছিলেন।

ম্যাকিনসিকে কেন গুলি করে হত্যা করা হয়েছে, সে বিষয়ে এখনো কোনো কারণ জানায়নি পুলিশ। তদন্তকারীরা ঘটনার পেছনের পরিস্থিতি খতিয়ে দেখছেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আর কোনো সন্দেহভাজন নেই এবং সাধারণ মানুষের জন্য কোনো নিরাপত্তাঝুঁকিও নেই।

ম্যাকিনসি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের ক্রীড়া বিভাগের প্রকৌশল পরিচালক হিসেবে কাজ করতেন। প্রতিষ্ঠানটিও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক চমক তৈরি করেছে। ডাবলিনে এ ধরনের ঘটনা খুব কমই ঘটে বলে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের তদন্ত এখনো চলছে। সূত্র: এবিসি সেভেন নিউইয়র্ক

Please Share This Post in Your Social Media

আপডেট: ১১:৪৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
২