০৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিকদের আইনের আওতায় আনতে অনুমতির প্রস্তাব বিবেচনায়: তথ্য প্রতিমন্ত্রী

সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে এবং এই স্বাধীনতা অব্যাহত রাখার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, অপতথ্য ও গুজব বন্ধ করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। তবে গণমাধ্যমকে সরকার নিয়ন্ত্রণ করতে চায় না। গণমাধ্যমের স্বাধীনতা বজায় রেখেই অপতথ্য ও গুজব প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, সাংবাদিকদের আইনের আওতায় আনার ক্ষেত্রে আদালতের অনুমতির যে প্রস্তাব সাংবাদিকদের পক্ষ থেকে দেয়া হয়েছে, সেটি বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে যারা অপপ্রচার ও অসত্য তথ্য প্রচার করেন, তাদের বিরুদ্ধে সরকার পদক্ষেপ নেবে।

ওয়েজবোর্ডের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের ওয়েজবোর্ড নিয়ে সরকার কাজ করছে। বিশেষ করে টেলিভিশন সাংবাদিকদের একটি বেতন কাঠামোর আওতায় আনা উচিত।

তিনি জানান, টেলিভিশন সাংবাদিকদের বেতন কাঠামো নিয়ে কাজ চলছে এবং দ্রুততম সময়ে এ বিষয়ে সিদ্ধান্তে আসার চেষ্টা করা হবে। এ বিষয়ে সরকারের আন্তরিকতা রয়েছে। ওয়েজবোর্ড বাস্তবায়নের ক্ষেত্রে শ্রম মন্ত্রণালয় দায়িত্ব পালন করছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে অফিশিয়ালি বা ব্যক্তিগতভাবে যোগাযোগ করা হবে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৪:৪৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১