১২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

১০০ বছর বয়সে মারা গেলেন মাহাথিরের স্ত্রী

মালয়েশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় সরকারপ্রধানের দায়িত্ব পালন করা সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মোহাম্মদ আলি ১০০ বছর বয়সে মারা গেছেন। সাবেক এই প্রধানমন্ত্রীর কার্যালয় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। দীর্ঘ সাত দশকের দাম্পত্য জীবনে স্বামীর রাজনৈতিক ক্যারিয়ারের পাশাপাশি জনস্বাস্থ্য ও বিভিন্ন সামাজিক উদ্যোগেও সক্রিয় ভূমিকা রেখেছেন তিনি।

সংবাদমাধ্যমটিআরটি ওয়ার্ল্ড বলছে, কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে মারা যান সিতি হাসমাহ। তাদের ছেলে মোকজানি মাহাথিরের বরাতে এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা।

সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী হলেও ব্যক্তিজীবনে নিজের গুণেই জনপ্রিয় ও সম্মানিত ছিলেন সিতি হাসমাহ। সহজ-সরল জীবনযাপন, আন্তরিকতা ও হাস্যরসের জন্য তিনি ব্যাপকভাবে পরিচিত ছিলেন। এসব গুণ তার স্বামী মাহাথিরের কঠোর রাজনৈতিক আচরণের সঙ্গে বেশ ভিন্ন ছিল।

দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ একজন রাজনৈতিক নেতার স্ত্রী হিসেবে সিতি হাসমাহ জনস্বাস্থ্য কর্মসূচি, পরিবার পরিকল্পনা এবং দেশের বিভিন্ন সামাজিক উদ্যোগে সক্রিয়ভাবে কাজ করেছেন।

১৯৪০-এর দশকের শেষ দিকে সিঙ্গাপুরে মেডিকেল কলেজে পড়ার সময় প্রথম পরিচয় হয় মাহাথির ও সিতি হাসমাহর। চলতি বছরের আগস্টে তারা ৭০তম বিবাহবার্ষিকী উদযাপন করেন। এই দম্পতির সাত সন্তান রয়েছে। তাদের মধ্যে রয়েছেন ব্যবসায়ী মোকজানি মাহাথির, সমাজকর্মী মারিনা মাহাথির এবং প্রভাবশালী রাজনীতিক মুখরিজ মাহাথির।

১০১ বছর বয়সী মাহাথির প্রায়ই বলেন, তার রাজনৈতিক ক্যারিয়ার ও সাফল্যের পেছনে স্ত্রী সিতি হাসমাহর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এমন এক সময়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ডিগ্রি অর্জনের জন্য অটল ছিলেন, যখন মালয় নারীদের মধ্যে উচ্চশিক্ষা নেয়া ছিল খুবই বিরল।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০২:০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
২