০৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

এবার দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাবে না বাংলাদেশ

বাংলাদেশ এবার দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিচ্ছে না। ফলে দুর্গাপূজার মৌসুমে পশ্চিমবঙ্গে বাংলাদেশের ইলিশের সরবরাহ না থাকার আশঙ্কা তৈরি হয়েছে। কলকাতার মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ সরকার নির্দিষ্ট পরিমাণ ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দেয়। সাধারণত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত আসে। তবে এবার এখনো এমন কোনো অনুমতি দেওয়া হয়নি। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বাংলাদেশ বর্তমানে ভারতে ইলিশ রপ্তানি স্থগিত রেখেছে।

পশ্চিমবঙ্গ ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন ও হাওড়া পাইকারি মাছ বাজারের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, বাংলাদেশ থেকে ভারতে ইলিশ আমদানির সুযোগ না থাকায় এবার দুর্গাপূজার বাজারে পদ্মার ইলিশ পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে ৭ অক্টোবর থেকে ইলিশ ধরা বন্ধ হয়ে যাবে। ফলে এরপর ভারতে ইলিশ পাঠানোর মতো সময়ও থাকবে না। পশ্চিমবঙ্গে পদ্মার ইলিশের চাহিদা বেশি হওয়ায় এবার ব্যবসায়ীরা এর সরবরাহ নিয়ে উদ্বিগ্ন।

পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, আগে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ আসার অপেক্ষায় থাকতেন ব্যবসায়ীরা। এবার সেই প্রবাহ বন্ধ রয়েছে।

এর মধ্যে দুই দেশের ইলিশ বাণিজ্যে উল্টো চিত্র দেখা গেছে। গত দুই মাসে পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রায় ৫০০ টন ইলিশ গেছে। ব্যবসায়ীরা আগামী কয়েক সপ্তাহে আরও ১৫০ থেকে ২০০ টন ইলিশ রপ্তানির আশা করছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৪:৪২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
২