০১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বিয়ের পরও সে আমার ক্রাশ: রাশমিকা

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা বিয়ের পর প্রথমবারের মতো একসঙ্গে বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন। বাস্তব জীবনের এই জুটি এবার পর্দায় ফিরছেন ‘রানাবালি’ সিনেমা নিয়ে। এ সিনেমাটি মুক্তির ঠিক আগমুহূর্তে তাদের মধ্যকার মিষ্টি রসায়ন ও খুনসুটি সামাজিক মাধ্যমে নতুন করে নেটিজেনদের মাঝে আলোচনার ঝড়  ওঠে।

সম্প্রতি সিনেমাটির ‘এন্ধাইয়া সামি’ গানের একটি ক্লিপ সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে নিয়েছেন রাশমিকা মান্দানা। সেখানে অভিনেতা বিজয়কে নিয়ে নিজের ভালো লাগার কথা প্রকাশ করেন তিনি।  অভিনেত্রী বলেন, এটা ভাবতেই অবাক লাগে যে, সে পুরোপুরি আমার। তবু তার প্রতি ক্রাশ খাওয়া আমি থামাতে পারি না।

সামাজিক মাধ্যমে রাশমিকার পোস্টের এ মন্তব্যের জবাব দিয়েছেন বিজয় দেবেরাকোন্ডা। অভিনেতা লিখেছেন— ‘আমি আশীর্বাদপুষ্ট। আমি জয়াম্মাকে মিস করব। তবে তোমাকে তো সারাজীবনের জন্য পেয়েছি।’

এ সিনেমায় বিজয় অভিনয় করেছেন নাম-ভূমিকায় ‘রানাবালি’ চরিত্রে। অন্যদিকে রাশমিকাকে দেখা যাবে সংগ্রামের সঙ্গী জয়াম্মা চরিত্রে।

উল্লেখ্য, ‘রানাবালি’ সিনেমার গল্পের পটভূমি ভারতের ইতিহাসের অন্যতম ভয়াবহ অধ্যায় ১৮৭৬-৭৮ সালের মাদ্রাজ দুর্ভিক্ষ। আইএমডিবির তথ্যানুযায়ী, ১৮৭০ সালের দক্ষিণ ভারতে দুর্ভিক্ষের সময় এক বিদ্রোহী যোদ্ধা ব্রিটিশ কমিশনারের বিরুদ্ধে লড়াই করেন এবং নিজের অঞ্চল ও মানুষের সুরক্ষায় এগিয়ে আসেন।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৩:১০:০৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
২