০২:১০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

গোয়াইনঘাটে মাদকমুক্ত আলীরগ্রাম গড়তে যুবসমাজের উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক

সিলেট প্রতিনিধি:- সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আলীরগ্রামকে মাদকমুক্ত করার লক্ষ্যে সচেতনতামূলক কার্যক্রম ও সম্মিলিত উদ্যোগ গ্রহণের বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলীরগ্রাম যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ সভায় তরুণ সমাজ, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় গোয়াইনঘাট দাখিল মাদ্রাসার হলরুমে আব্দুস শুক্কুরের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না; বরং একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও মারাত্মক হুমকি সৃষ্টি করে। তাই আলীরগ্রামকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, যুবসমাজ ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন সামাজিক উদ্যোগে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি, অভিভাবকদের সক্রিয় ভূমিকা এবং মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় মাদকাসক্ত ব্যক্তিদের প্রতি মানবিক আচরণ, প্রয়োজন অনুযায়ী চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের বিষয়েও আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি জিল্লুর রহমান, কামরুল ইসলাম, সাংবাদিক আব্দুল মালিক, গুলজার আহমদ, নিজাম উদ্দিন, শিক্ষক সুলেমান আহমদ, শিক্ষক সুলতানা আহমদ, বেলাল আহমদ, শিক্ষক নুরুল হুদা, গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাংবাদিক রুবেল আহমদ, এখলাছুর রহমান মুমিন, আনিছুর রহমান, সাংবাদিক রায়হান উদ্দিন, দেলোয়ার হোসেন, আমানুল্লাহ, জিয়াস আহমদ, আব্দুল্লাহ, আব্দুস সুবহান, সেলিম আহমদ, রুমেল আহমদ, জুবায়ের আহমদ, খালেদ আহমদ, জিয়াউর রহমান, মিজানুর রহমান, রিফাত আহমদ ও ফাইয়াজ আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

শনিবার রাতে সর্বস্তরের মানুষের সভা, আসবে সম্মিলিত সিদ্ধান্ত

আলীরগ্রামকে মাদকমুক্ত করার লক্ষ্যে শনিবার (২৪ অক্টোবর) রাত ৮টায় গ্রামের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আরও একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় মাদক প্রতিরোধে করণীয় নির্ধারণ, এলাকাভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করে সম্মিলিত সিদ্ধান্ত নেওয়া হবে।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, গ্রামের সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে আলীরগ্রামকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। এ লক্ষ্যে দল-মতনির্বিশেষে সবাইকে মাদকবিরোধী সামাজিক আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৪:৩৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
৫